রাশেদা কে. চৌধুরী, নির্বাহী পরিচালক, গণ স্বাক্ষরতা অভিযান
বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ আছে তা নি:সন্দেহে পর্যাপ্ত হয়েছে।তবে দেখার বিষয় হল রিভাইজড বাজেটেও এই বরাদ্দ একই রকম থাকে কিনা। আমাদের দেশের একটা বাস্তবতা হল আমরা বাজেট খরচ করতে পারিনা।আমাদের বার্ষিক উন্নয়ন নীতিতে যে পরিমাণ বরাদ্দ থাকে ২/৪টি মন্ত্রণালয় ছাড়া কেউই তা সম্পূর্ণভাবে খরচ করতে পারে না। বাজেটে শুধু বরাদ্দ বেশি হলেই হবে না পেশাদারীত্বের সাথে তা যথাযথ ভাবে ব্যবহারও করতে হবে। বাজেট খরচ না করতে পারার পেছনে যে প্রতিবন্ধকতাগুলো কাজ করে তা দূর করতে হবে। ক্রয়, টেন্ডার ইত্যাদি প্রক্রিয়াগুলো যদি আরো সহজ করা যায় এবং অর্থ বছরের শুরুতেই কাজ শুরু করে দেয়া যায় তাহলে বাজেট ব্যবহারের হার বাড়বে।আর এজন্য সরকারের সকল পর্যায় থেকেই যথাযথ মনিটরিং এর প্রয়োজন রয়েছে।
|