|
| Khushi Kabir, Nijera Kori |
| |
|
এবারের বাজেটে বলেছে প্রথমবারের মতো কৃষকদের কাছে সরাসরি ভর্তুকী পাঠাবে। কিন্তু বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে এ ভর্তুকী পৌঁছানোর কাজটা কিভাবে করবে সেটা আমার কাছে পরিস্কার হচ্ছে না।
বাজেট দিয়েছে কিন্তু বাজেট বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা এ বক্তৃতায় পাওয়া যাচ্ছে না।
ভূমির ব্যাপারে যেরকম বলেছে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা হবে। খুব সংক্ষেপে বলেছে খাস ভূমি বিতরণ হবে। কিন্তু কার কাছে বিতরণ করা হবে, কিভাবে করা হবে? ডিজিটালাইজড যেখানে অলরেডী করা হয়েছে সেখানে যে সমস্যাগুলো হয়েছে কিভাবে সে সমস্যাগুলো দূর করা হবে সে জিনিষগুলো দেখা যায়নি।
মজার ব্যাপার হচ্ছে যে, যদিও সরকার বলছে আদিবাসী শব্দ ব্যবহার করতে না, উনি কিন্তু আদিবাসী ও উপজাতি শব্দ দুটোই লিখেছেন। আমরা যেহেতু সরকারের কাছে প্রোগ্রাম সাবমিট করি আদিবাসী শব্দসহ সেগুলোতো দেখা যাচ্ছে না।
হতদরিদ্রদের জন্য যেগুলো করা হচ্ছে- ক্ষুদ্রঋণ এগুলো সবকিছু করে আসছে এবারে বাজেট টা বাড়িয়েছে। তারপরে একটা জিনিষ হয়েছে যে যারা প্রতিবন্ধী তাদের যে উপকরণ দরকার হয় যেমন: ব্রেইল বই সেগুলো সুদমুক্ত করা হচ্ছে। এটা ভালো। |
|
|