|
বিশাল বাজেট ঘোষনা করা হয়েছে, এটা ম্যানেজ করা সম্ভব হবে কিনা এটাই বড় কথা। আমার অভিঞ্জতা বলে যে, বাজেট সবসময়ই এরকম বড় দেওয়া হয়, কিন্তু সোট বাস্তবায়ন করা হয়না। বাজেটে বিদ্যুত ও জ্বালাণী খাতের উপর গুরুত্বারোপ করা হয়েছে, এটাও একটি ইতিবাচক দিক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালে করা হয়েছে, এবং সরকার এটি গুরুত্বের সাথে নিয়েছে। টিসিবিকে কায়কর করতে হবে, কিন্তু কায়কর করতে গিয়ে যদি আমলাতান্ত্রিক কাঠামোকে টিকিয়ে বাখা হয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হবেনা। বাজেটে পরিবেশের কথা বলা হয়েছে, এটিকেও গুরুত্বের সাথে নিতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, কিন্তু সেটি করতে হলে প্রশাসনিক দক্ষতাও কিন্তু বাড়াতে হবে, প্রযুক্তিগত সহায়তা ও ঞ্জান মানুয়ের মাঝে ছড়িয়ে দিতে হবে। |